West Bengal Election 2021: কোনও রাজনৈতিক দল নয়, পরিবর্তনের ডাক দিলেন রাজ্যপাল
ভোটের মুখে এবার পরিবর্তনের ডাক রাজ্যপালের (Jagdeep Dhankhar)। শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বললেন, স্বাধীনতার ৭৫ বছরে পরিবর্তন আসা উচিত। দেশের নয়, মোদির সংবিধান অনুযায়ী কথা বলছেন রাজ্যপাল, প্রতিক্রিয়ায় বলল তৃণমূল। ২০১১-য় বিধানসভা ভোটে ‘পরিবর্তন চাই’-এর স্লোগান তুলেছিল তৃণমূল (TMC)। এক দশক পর রাজ্যে ফের ‘পরিবর্তন’-এর দাবি উঠল। তবে কোনও রাজনৈতিক দল নয়, এই পরিবর্তনের ডাক দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়! বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শুক্রবার শান্তিনিকেতন গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই স্বাধীনতা পরবর্তী পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করে পরিবর্তনের ডাক দেন জগদীপ ধনকড়।
























