West Bengal Assembly Election: 'নির্বাচনের আগে ক্লাবগুলিকে অনুদান দিয়ে ভোট কেনার পরিকল্পনা মুখ্যমন্ত্রীর', আক্রমণ Samik Bhattacharya-র
ক্লাবগুলিকে অনুদান দেওয়ার ব্যাপারে আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি (BJP) নেতা শমীক ভট্টাচার্য বলেন, "অতিতে মুখ্যমন্ত্রী অনেক ক্লাবকে অনুদান দিয়েছেন। কিন্তু সেই ক্লাবের পরিকাঠামোয় কোনও পরিবর্তন এসেছে কি? সেটা মানুষের সামনে দৃশ্যমান নয়। নির্বাচনের আগে ক্লাবকে অনুদান দিয়ে কার্যত তিনি ভোট কেনার পরিকল্পনা করতে চাইছেন। এর আগেও তিনি ক্লাবগুলিকে টাকা দিয়েছেন। কিন্তু তারপরেই ক্লাবের সদস্যরা লোকসভা ভোটে বিজেপিকে (BJP) ভোট দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এখন সাংবিধানকি আয়ুষ্কালটুকু পার করছে। তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত। মমতা বন্দ্য়োপাধ্যায়ের এই দান খয়রাতের রাজনীতির মধ্যে পশ্চিমবঙ্গের কোনও পরিবর্তন হয়নি এবং হবে না।"
























