West Bengal Election 2021: বালিগঞ্জের BJP প্রার্থীর উপর 'হামলা'
বালিগঞ্জের বিজেপি প্রার্থীর উপরে হামলার অভিযোগে বিক্ষোভ দেখাল বিজেপি। পার্ক স্ট্রিট থানার সামনে বিজেপির বিক্ষোভ। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে প্রচারে বাধা পুলিশের, অভিযোগ বিজেপি প্রার্থী রিঙ্কু নস্করের। জোর করে পুলিশের গার্ডরেল সরিয়ে চলল প্রচার। গন্ডগোলের আশঙ্কায় আটকানো হয়, যুক্তি পুলিশের। ভয় দেখিয়ে পুলিশকে ব্যবহার, অভিযোগ বাবুলের। রবিবার প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েনন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী, সিপিএমের যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।আর সোমবার পুলিশের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুললেন ভোটের মুখে বাম থেকে বিজেপিতে যোগ দেওয়া যাদবপুরের গেরুয়া প্রার্থী রিঙ্কু নস্কর। যা নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা।























