এক্সপ্লোর

WB Election 2021: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম ভোটযুদ্ধ, ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নিরাপত্তায় কড়া নজর কমিশনের

রাত পোহালেই বিধানসভা নির্বাচনের প্রথম ভোটযুদ্ধ। ৫ জেলার ৩০ আসনে ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে নিরাপত্তায় কড়া নজর দিয়েছে নির্বাচন কমিশন।

বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের ভোটের কাজে লাগানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। ভোটে অশান্তির আশঙ্কা করে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল। ওঁদের কথা কেউ বিশ্বাস করে না বলে পাল্টা দাবি করেছে বিজেপি।

ভোটের আগের দিন পশ্চিম মেদিনীপুরের শালবনির জঙ্গল থেকে উদ্ধার হল এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।

প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের জেরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপির গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০ জন। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তৃণমূলের প্ররোচনায় অশান্তি বাধানোর চেষ্টা, অভিযোগ পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থীর। গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল, পাল্টা দাবি তৃণমূল প্রার্থীর।

পুরনো ক্ষোভ ভুলে বনগাঁর বিজেপি সাংসদ তথা মতুয়া ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন বাগদার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। ঠাকুরবাড়ির হরিচাঁদ মন্দিরে দিলেন পুজোও। মনোমালিন্য ভুলে দু’জনেই দিলেন সখ্যতার বার্তা। এভাবে মতুয়াদের ভোট টানতে পারবে না বিজেপি, কটাক্ষ তৃণমূলের।

প্রার্থী পছন্দ না হওয়ায় জলঙ্গিতে নির্দল প্রার্থীকে দাঁড় করালেন তৃণমূল কর্মীদের একাংশ। তা নিয়ে তৃণমূলের অন্দরে কোন্দল। ভোটের আগে প্রার্থী অসন্তোষ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

গুরু-শিষ্যের লড়াই জমে উঠেছে। অশোক ভট্টাচার্য ও শঙ্কর ঘোষ একে অপরের নাম নেননি, কিন্তু বুঝিয়ে দিয়েছেন ভোটে জবাব দেবেন। দুই দলের বিরুদ্ধে আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

কোচবিহারের নাটাবাড়িতে বাম প্রার্থীকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। প্রার্থীর জনসংযোগের সময় এক বিজেপি কর্মী বাসিন্দাদের সরিয়ে দেন বলে অভিযোগ। যদিও বিজেপির দাবি, দলের কেউ ঘটনার সঙ্গে যুক্ত নয়।

পালকি নিয়ে অভিনব প্রচার সারলেন হাওড়া দক্ষিণ কেন্দ্রের জেডিইউ প্রার্থী। প্রচারে পেট্রোল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে। বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রা করে এলাকায় প্রচার করেন তিনি। 

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget