West Bengal Election 2021: 'নন্দীগ্রামের বুথে মমতা দু'ঘণ্টা থাকায় ২ শতাংশ ভোট কম পড়েছে', কমিশনে নালিশ BJP প্রতিনিধি দলের
তৃণমূল কংগ্রেসের (TMC) পর এবার নির্বাচন কমিশনে (Election Commission) বিজেপি (BJP)। তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। তাঁদের অভিযোগ, প্রার্থী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সব বুথে যেতে পারেন। কিন্তু তিনি নন্দীগ্রামের (Nandigram) একটি বুথে ২ ঘন্টা ধরে ধর্না দিয়েছেন। এটা নির্বাচনের নিয়মবিরুদ্ধ। ১৪৪ ধারাকে অমান্য করেছেন মমতা। ভোট প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি। তাঁর কারণে নন্দীগ্রামে প্রায় ২ শতাংশ ভোট কম পড়েছে। ভোটের পর বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। নির্বাচনের পরবর্তী পর্যায়গুলিতে যাতে শান্তিপূর্ণ নির্বাচন হয়, তার জন্য কমিশনে আবেদন করেছেন তাঁরা। বিজেপির তরফে একটি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনেও যাবে বলে জানা গেছে।























