West Bengal Election 2021: কোটিপতি TMC প্রার্থী শওকত মোল্লা
সিপিএম (CPM) থেকে তৃণমূলে (TMC) যোগ দেওয়ার পরে তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী। বিধায়ক হওয়ার দুই বছরের মধ্যেই জেলার যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব পান। শুধু ক্যানিং পূর্ব নয়, আশপাশের একাধিক বিধানসভায় তাঁর প্রভাব সুস্পষ্ট। একদা বাম দুর্গ ক্যানিং থেকে দ্বিতীয়বার বিধায়ক হওয়ার লক্ষ্যে লড়াইয়ে নেমেছেন শওকাত মোল্লা। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির কালীপদ নস্কর ও সংযুক্ত মোর্চার তরফে আইএসএফ (ISF) প্রার্থী গাজি শাহাবুদ্দিন সিরাজি। একদা রেজ্জাক মোল্লার ঘনিষ্ট অনুগামী হিসেবে পরিচিত শওকাত মোল্লা ১৭ মার্চ মনোনয়ন জমা দেন। হলফনামায় শওকত জানিয়েছেন ২০১৯-২০২০ সালে তাঁর আয় ছিল ১৬ লক্ষ ১৬ হাজার ৮৮৪ টাকা।
























