West Bengal Election 2021: '৬৪ শতাংশ করোনার ওষুধ বিদেশে, মরে গেলেও ওষুধ পাব না', মোদিকে তোপ মমতার, 'কোভিড নিয়ে রাজনীতি', পাল্টা শমীক
আজ মুর্শিদাবাদের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, চারিদিকে কোভিড হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনারেরও করোনা হয়েছে। তাঁরা সবাই বাড়ি থেকে কাজ করবেন। ওদের কাজ সব বিজেপি (BJP) করে দেবে। প্রধানমন্ত্রী করোনার ওষুধের ৬৪ শতাংশ বিদেশে পাঠিয়ে দিয়েছেন। এখন আমরা মরে গেলেও ওষুধ পাব না। কাল প্রধানমন্ত্রী বলেছেন, এবার খোলা বাজারে ভ্যাকসিন কেনা যাবে। শেষ মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পরে খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দিয়েছে কেন্দ্র। পাল্টা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেছেন, তৃণমূল কংগ্রেসের (TMC) সব আক্রমণের বান শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কোভিডকে নিয়ে বেঁচে থাকতে চাইছে।
























