এক্সপ্লোর
কোথায় গেল ঘটনাস্থলের দিকে মুখ করে থাকা ক্লোজ সার্কিট ক্যামেরা? চক্রান্ত কি?
বিজেপি নেতা মণীশ শুক্ল হত্যাকাণ্ডে এবার জলঘোলা শুরু হল সিসিটিভি ফুটেজ নিয়ে। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দুরত্বে আছে চারটি সিসিটিভি। যদিও একটা সিসিটিভি কেন উধাও, সে নিয়ে প্রশ্ন তুলছেন মণীশের অনুগামীরা। তাঁদের প্রশ্ন, "চারটি সিসিটিভি চার দিকে মুখ করে ছিল। যে ওষুধের দোকানে ওই সিসিটিভি বসানো, সেটা ঘটনার সময় খোলাও ছিল। কিন্তু ঘটনাস্থলের দিকে মুখ করে থাকা সিসিটিভি কেন উধাও?" নেপথ্যে চক্রান্তের অভিযোগ করছেন মণীশের অনুগামীরা। একই সুর শোনা গিয়েছে স্থানীয়দের মুখেও। কিছু সিসিটিভি যে বিকল, পুলিশি তদন্তে এমনটাও উঠে এসেছে। বাকি ক্যামেরাগুলির ফুটেজ সংগ্রহের কাজ করছেন তদন্তকারীরা। কোথায় গেল ঘটনাস্থলের দিকে মুখ করে থাকা সিসিটিভি? চক্রান্তের অভিযোগে সরব মণীশ অনুগামীরা
খবর
জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















