এক্সপ্লোর

Abhisekh Banerjee: জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস টু, ED দফতর থেকে বেরিয়ে দাবি অভিষেকের

ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষ। ইডি-র (ED) দফতর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বেরিয়েই বিজেপি (BJP) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন তৃণমূল (TMC) সাংসদ। ধূপগুড়ি নির্বাচনে হেরে গিয়ে, তাঁকে ইডি-কে দিয়ে ডেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু এতে ধূপগুড়ি পুনরুদ্ধার হবে না বলে মন্তব্য করেন। বুধবার ইডি জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য নয়, মাইনাস ২ বলেও মন্তব্য করেন। 

বুধবার রাত ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ ইডি-র দফতর থেকে বেরোন অভিষেক। বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। সেখানে বলেন, "আগে জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য বলেছিলাম, আজ বলছি মাইনাস ২। শুধু সময় নষ্ট। যাঁরা ইডি-র দফতরে কাজ করছেন, তাঁদের কোনও দোষ দিই না আমি। তাঁরা তাঁদের কর্তব্য পালন করছেন।"

নাম না করে এদিন সরাসরি বিজেপি এবং কেন্দ্রকেও নিশানা করেন অভিষেক। বলেন, "রাজনৈতিক প্রভুদের খুশি করতে অনেক সময়, অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধেই করতে হয় ইডি-কে। তাঁদের কোনও কর্মীকে দোষ দিই না আমি। সিবিআই দফতরে গিয়েও একই কথা বলেছিলাম। আজও বলছি। ন'-সাড়ে ন' ঘণ্টার জিজ্ঞাসাবাদের নির্যাস মাইনাস ২। আবার যদি ডেকে পাঠায় মাইনাস ৪ হবে।"

 

এদিন অভিষেক জানান, ইডি-র সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভবিষ্যতে প্রয়োজন পড়লে ফের আসবেন বলেও জানিয়ে এসেছেন। নয় বা সাড়ে নয় ঘণ্টা নয়, দরকার পড়লে ২৪ ঘণ্টার জেরাতেও আপত্তি নেই বলে জানান তিনি। অভিষেক জানান, পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর ১৪ মাস পেরিয়ে গিয়েছে। সারদা মামলায় ২০১৪ থেকে ২০২৩ এসে গিয়েছে, সাড়ে নয় বছযরে ট্রায়াল শুরু হয়নি। নারদকাণ্ডে মেরুদণ্ড বিক্রি করে যারা অন্যত্র চলে গিয়েছে, তাদের ডেকে পর্যন্ত পাঠানো হয়নি। সারদায় কত জন টাকা ফেরত পেয়েছেন, প্রশ্ন করেন অভিষেক। এই যদি কেন্দ্রীয় সংস্থার ভূমিকা হয়, তাহলে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে বলে মন্তব্য করেন অভিষেক।

ক্যামেরার সামনেস, টিভির পর্দায় যাঁদের হাত পেতে টাকা নিতে দেখা যায়, তাঁদের ডাকা হচ্ছে না কেন, কখনও হাইকোর্ট তা বলে না কেন, প্রশ্ন তোলেন অভিষেক। ইডি-কে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক জানান, তাঁর বয়ান আদালতে জমা করুন তদন্তকারী আধিকারিকরা। তাঁর যুক্তি, প্রথম দিন থেকে আজও একই কথা বলে আসছেন তিনি। দু'মাস-চার মাস অন্তর অন্তর ডাকা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে ইডি-সিবিআই-এর। এর নির্যাস শূন্য। দোষীরা শাস্তি পেয়েছে বা কেউ ন্যায় বিচার পেয়েছেন, ইডি-সিবিআই এমন নজির দেখাতে পারবে না বলেও মন্তব্য করেন অভিষেক।

ভিডিও খবর

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ

নিউজ রিল খবর

আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget