LPG Price Hike News: ভোট মিটতেই ফের অটোর LPG-র মূল্য বৃদ্ধি, ঠিক কত দাম বাড়ল?
ভোট মিটতেই ফের অটোর LPG-র দাম বাড়ল। কাল পর্যন্ত অটোর LPG-র দাম ছিল লিটার প্রতি ৮২ টাকা ৯৬ পয়সা। আজ থেকে সেই দাম বেড়ে হয়েছে ৮৯ টাকা ৪০ পয়সা, অর্থাৎ ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির পর থেকে ধাপে ধাপে ৩১ টাকা ৪৪ পয়সা বাড়ল লিটার প্রতি অটোর LPG-র দাম। বার বার এভাবে দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন অটোচালকরা। এখনও অটোর LPG-র জন্য দীর্ঘ সময় পাম্পে লাইন দিতে হচ্ছে চালকদের। জ্বালানির দাম বাড়ায় অনেক রুটে অটোর ভাড়া বাড়াতে হয়েছে। তার জেরে অনেক যাত্রী অটো ছেড়ে বাসমুখী হয়েছেন। এই পরিস্থিতিতে ফের অটোর LPG-র দাম বাড়ায় ক্ষভ উগরে দিচ্ছেন চালকরা।
পড়ুন আরও খবর -
একদিকে স্ট্রং রুম বিতর্ক তুঙ্গে। মাঝে দুটো দিন। সোমবার হবে ভোট গণনা। আর তার আগে ভার্চুয়ালি আগামীকাল বিকেল চারটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থীদের এবং কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র মারফত খবর। সেই বৈঠকে বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফে। স্ট্রং রুম নিয়ে বিতর্ক কম হয়নি। গতকালই কুণাল ঘোষ, শশী পাজা সরাসরি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে গিয়েছিলেন। অনেক রাত অবধি সেখানে ছিলেন। এবার গণনার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল চারটে নাগাদ কাউন্টিং এজেন্টদের জানাবেন, তাঁদের ভূমিকা কী হবে, কতক্ষণ তাঁরা থাকবেন এবং কতক্ষণ পর্যন্ত তাঁদের থাকতে হবে। এই সমস্ত বিষয়ে সমস্ত কাউন্টিং এজেন্টদের তিনি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

















