এক্সপ্লোর
আকাঙ্ক্ষা শর্মা খুনে যাবজ্জীবনের সাজা উদয়ন দাসের, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা-মাকেও খুন
মধ্যপ্রদেশের ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের ঘটনায় বাঁকুড়া আদালতে দোষী সাব্যস্ত উদয়ন দাস। যাবজ্জীবনের সাজা আদালতের। ২০১৭-র ২ ফেব্রুয়ারি ভোপালের গোবিন্দপুরা থানার সাকেতনগরে উদয়নের বাড়ি থেকে উদ্ধার হয় বাঁকুড়ার বাসিন্দা আকাঙ্ক্ষা শর্মার দেহাবশেষ। পুলিশ জানায়, ২০১৬-র ২৭ ডিসেম্বর রাতে খুন হন আকাঙ্খা। বচসার জেরে তাঁকে গলা টিপে খুন করে প্রেমিক উদয়ন দাস। মৃতদেহ রাখা হয় লোহার বাক্সে। পরে এর উপর কংক্রিটের গাঁথনি তুলে দেয় উদয়ন। জেরায় পুলিশ জানতে পারে, প্রেমিকাকে খুনের আগে নিজের বাবা ও মাকেও খুন করে ভোপালের বাড়ির বাগানে পুঁতে দেয় ওই যুবক।
খবর
নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















