এক্সপ্লোর
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Cyclone Arnab News | বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অর্ণব' আরও ঘনীভূত হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ইতিমধ্যেই প্রবল দুর্যোগ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ওড়িশার পুরী, খুরদা এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও মছলিপত্তনম সহ বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি চলছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ২২ কিলোমিটার বেগে পশ্চিম ও উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে।
পূর্বাভাস অনুযায়ী, কাল সকালে এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশের বাপাটলা উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফলের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।
প্রতিবেশী রাজ্যগুলিতে ল্যান্ডফলের প্রক্রিয়া চললেও এর জোরালো প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি ২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের তীব্র পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্য ও জেলা প্রশাসন সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
খবর
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
আরও দেখুন
Advertisement






















