এক্সপ্লোর
Ram Mandir: অযোধ্যায় রাম মন্দিরের বাইরে মানুষের ঢল, নতুন রামলালকে দেখতে হাজার হাজার মানুষের ভিড়
ABP Ananda LIVE: অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir) বাইরে মানুষের ঢল। প্রাণ প্রতিষ্ঠার পর আজ থেকে সাধারণ মানুষ রামলালাকে (Ram Lala) দর্শন করতে পারবেন। গতকাল প্রধানমন্ত্রীসহ বিশিষ্ট অতিথিরা চলে যাওয়ার পরেই অযোধ্যার রাস্তায় মানুষের ঢল নামে। দলে দলে লোক চলেছে রামমন্দিরের দিকে। রাত ৩ থেকে মন্দিরের গেটের সামনে অপেক্ষা করছেন তাঁরা। নতুন রামলালকে দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছে। দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তাঁরা এসেছেন অযোধ্যার রামলালকে দর্শন করতে।
আরও দেখুন





















