বাংলার বিধান: নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে যজ্ঞ সেরে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু
বুধবার তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পর আজ মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তার আগে আজ নন্দীগ্রামের সিংহবাহিনী মন্দিরে যান তিনি। পুজো দেন সেখানে, কথা বলেন পুরোহিতদের সঙ্গে। এরপর সেখান থেকে আসেন জানকীনাথ মন্দিরে। সেখানে যজ্ঞের আয়োজন করা হয়, তিনি সেখানে অংশগ্রহণ করেন। ফের তৃণমূল নেত্রীকে ভোটে হারানোর হুঙ্কার অধিকারী পরিবারের মেজো ছেলের। শনিবার রাজ্যে বাকি ২৩৪টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে বিজেপি (BJP)। ইতিমধ্যেই প্রথম দু'দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির। এবার বাকি আসনের প্রার্থীতালিকা নিয়ে দিল্লিতে শুরু হল বৈঠক। কাল দিল্লিতে বৈঠকে বসবে বিজেপির নির্বাচনী কমিটি। হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় থামছে না রাজনৈতিক চাপান উতোর। গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিশ জারির সুপারিশ সিবিআইয়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো দিলেন বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল।

















