এক্সপ্লোর
বেলঘরিয়ায় আন্তর্জাতিক এটিএম প্রতারণা চক্রের হদিশ, গ্রেফতার ৪ বিদেশি
উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় আন্তর্জাতিক এটিএম প্রতারণা চক্রের হদিশ। গ্রেফতার ৪ বিদেশি।ধৃত ২ জন তুরস্কের বাসিন্দা। বাকি দু’জন বাংলাদেশী। এটিএমের তথ্য হাতিয়ে কার্ড ক্লোন করে প্রতারণা করা হত বলে অভিযোগ। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বিরুদ্ধে ৪৬টি এটিএম প্রতারণার মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বিটি রোডের ধারের এল নাইন বাসস্ট্যান্ড সংলগ্ন এই আবাসনে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয়েছে ল্যাপটপ, তিরিশ হাজার মার্কিন ডলার ও ৩১ লক্ষ টাকা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করতে অসম ও ত্রিপুরা পুলিশ এসেছে। জিজ্ঞাসাবাদের জন্য দোভাষীর সাহায্য নিচ্ছে পুলিশ। ব্যারাকপুর আদালতের কাছে ধৃতদের দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন তদন্তকারীরা।
বাংলা
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















