এক্সপ্লোর
রেশনে দুর্নীতির অভিযোগে এবার ভিডিও-সহ নতুন ট্যুইট কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়-র, পাল্টা জ্যোতিপ্রিয়
রেশন দুর্নীতি নিয়ে ট্যুইটারে সরব হলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। তিনি তাঁর ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, "ভাবুন নির্লজ্জতার সঙ্গে গড়ি মানুষের চাল লুট করে রাইস মিল -এ বেচে দিচ্ছে তৃণমূল।" তাঁর কথায়, “কেন্দ্রীয় সরকার চাল দিয়ে দিলেও রাজ্য সরকার তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না।" যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, মানুষের এই সঙ্কটের মুহূর্তেও রাজনীতি করছে বিজেপি। ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
বাংলা
'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















