এক্সপ্লোর
মহিষাদলে রূপনারায়ণের চরে উদ্ধার হওয়া মৃতের পরিচয় পেল পুলিশ
মহিষাদলের গেঁওখালিতে রূপনারায়ণের চরে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির হাত-পা বাঁধা দগ্ধ মৃতদেহ। ৯ দিনের মাথায় মৃতের পরিচয় জানতে পারল পুলিশ। পুলিশ সূত্রে খবর, পোশাক দেখে মৃতদেহ সনাক্ত করে তমলুকের একটি পরিবার। তাঁদের দাবি, মৃতের নাম মৃগাঙ্কশেখর মণ্ডল। বয়স ৫০। তিনি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। পরিবারের দাবি, ১১ জানুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মৃগাঙ্ক। পরের দিন তমলুক থানায় মিসিং ডায়েরি করা হয়। ১৩ জানুয়ারি রূপনারায়ণের চর থেকে উদ্ধার হয় হাত-পা বাঁধা দগ্ধ মৃতদেহ। এরপরই মৃতের পরিচয় জানতে উদ্যোগী হয় মহিষাদল থানার পুলিশ। বিভিন্ন থানায় পোশাক ও মৃতদেহের ছবি পাঠানো হয়। পোশাক দেখে সনাক্ত করেন মৃগাঙ্কের পরিবার। পরে তাঁদের মর্গেও নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, হলদিয়ার এক ঠিকাদারের সঙ্গে পাওনাগণ্ডা নিয়ে সমস্যা ছিল। সেই কারণেই তাঁকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। পরে প্রমাণ লোপাট করতে জ্বালিয়ে দেওয়া হয় মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মৃতের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে। খুনের মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
বাংলা
২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
“ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















