এক্সপ্লোর
ডোমজুড় থেকে হেঁটে ভাগলপুর রওনা হলেন ৩৫ জন পরিযায়ী শ্রমিক
তেলঙ্গনা থেকে আসা ৩৫ জন পরিযায়ী শ্রমিক হাওড়ার ডোমজুড় থেকে হেঁটে রওনা দিলেন বিহারের ভাগলপুরের উদ্দেশে। ওই শ্রমিকরা কাজ করতেন তেলঙ্গনার চালকলে। ভাগলপুরে বাড়ি ফেরার জন্য কিছুটা পথ হেঁটে, কিছুটা গাড়িতে তাঁরা খড়গপুরে এসে পৌঁছন। তারপর সেখান থেকে হেঁটে এসে পৌঁছন ডোমজুড়ের সলপে। সেখানে স্থানীয় বাসিন্দারা ৩৫ জন পরিযায়ী শ্রমিককে জল ও খাবার দেন। এরপর ৬ নম্বর জাতীয় সড়ক ধরে ওই পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটেই বিহারের ভাগলপুরের উদ্দেশে রওনা দেন।
বাংলা
প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















