এক্সপ্লোর
শিলিগুড়িতে মদ খাওয়ার টাকা না দেওয়ায় বৃদ্ধকে খুনের অভিযোগ, গ্রেফতার নাতি সহ ৩
মদ খাওয়ার টাকা না দেওয়ায়, শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় ৮১ বছরের বৃদ্ধকে হাত বেঁধে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ। গ্রেফতার নাতি সহ ৩। আটক মৃতের মেয়ে। স্থানীয় সূত্রে খবর, বাড়িতে একাই থাকতেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, ৮১ বছরের ফাল্গুনী ঘোষ। বৃদ্ধের তিন মেয়ে বিবাহিত। মাঝেমধ্যে দাদুর বাড়িতে আসত ছোট মেয়ের ছেলে কুশল ঘোষ। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির ছাদে মদের আসর বসাত ১৯ বছরের ওই তরুণ। প্রতিবাদ করলেই নাতির কাছ থেকে মারধর জুটত বৃদ্ধের। গতকালও মদের আসর বসে। দাদুর কাছে মদ খাওয়ার টাকা চায় নাতি। না পাওয়ায়, বৃদ্ধের হাত বেঁধে, গলায় মাফলার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। আজ সকালে বৃদ্ধকে ঘরে পড়ে থাকতে দেখেন তাঁর ভাড়াটে। পরে তাঁর দেহ উদ্ধার করে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার নাতি ও তার দুই বন্ধু। আটক বৃদ্ধের মেয়ে।
বাংলা
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News | "একজন বিধায়ক কীভাবে আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্ব নেন? " Sanjay Mukherjee
Jadavpur University News | "ABVP হচ্ছে অনাথ, ABVP-BJP মানেই এরা ভারতীয় সংস্কৃতি বিরোধী " : Saikat Giri
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















