এক্সপ্লোর

পোলবায় দুর্ঘটনার সময় পুলকারের গতিবেগ ছিল ঘন্টায় প্রায় ১০০ কিমি, জানাচ্ছে ফরেন্সিক, কোমার প্রথম ধাপে আহত দুই পড়ুয়া, বেপাত্তা চালক

পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই পড়ুয়ার অবস্থা এখনও সঙ্কটজনক। দু’জনেই কোমার প্রথম ধাপে রয়েছে। এর মধ্যে কেজি-টু-এর পড়ুয়া ৬ বছরের ঋষভ সিংহর অবস্থা সবথেকে খারাপ। আজ সকালে তার ট্র্যাকিওস্টমি করা হয়েছে। শ্বাসনালীতে ছিদ্র করে নল ঢুকিয়ে ফুসফুসে জমে থাকা কাদাজল ট্র্যাকিওস্টমি করে বের করার চেষ্টা চলছে। এতদিন মুখে নল ঢুকিয়ে কাদাজল বের করা হচ্ছিল। দীর্ঘদিন এই প্রক্রিয়া চললে সংক্রমণের আশঙ্কায় এদিন ট্র্যাকিওস্টমি করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। পাশাপাশি, এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ECMO যন্ত্রের মাধ্যমে ঋষভের শরীরে অক্সিজেন-কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে রাখার কাজ চলছে। কাদাজল বের করে একইসঙ্গে ফুসফুসকেও চাঙ্গা করার চেষ্টা করছেন চিকিত্সকরা।  অন্য দিকে, ক্লাস ওয়ানের ছাত্র ৭ বছরের দিব্যাংশু ভকতের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সঙ্কট এখনও কাটেনি। দিব্যাংশুকে আজ সেন্ট্রাল লাইন করা হবে। এর মাধ্যমে শরীরে কত পরিমাণ জল রয়েছে, তা বোঝা যাবে। এছাড়াও, ছোট শিরার মাধ্যমে অনেক ওষুধ দেওয়া সমস্যা, তাই সেন্ট্রাল লাইনের মাধ্যমে বড় শিরা দিয়ে ওষুধ শরীরে ঢোকানো হবে। হুগলির পোলবায় দুর্ঘটনাগ্রস্ত পুলকারের গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার! গতি নিয়ন্ত্রণ না করতে পারায় বিপদ ঘনিয়ে আসে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর এমনই বক্তব্য ফরেন্সিক বিশেষজ্ঞদের। পুলকার দুর্ঘটনায় গুরুতর আহত ২ পড়ুয়া এসএসকেএমে চিকিত্‍সাধীন। দু’জনেরই জ্ঞান ফেরেনি বলে হাসপাতাল সূত্রের খবর। আহত পড়ুয়াদের মধ্যে ঋষভ সিংহ-কে রাখতে হয়েছে বিশেষ যন্ত্রের সাপোর্টে।

ভিডিও বাংলা

Delimitation Bill 2026 |
"কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী", তোপ দাগলেন CM Suvendu Adhikari
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

সেরা শিরোনাম

Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Delhi News: বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন
বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget