এক্সপ্লোর
Reporter Stories: ১৫ দিনে রাজ্যের প্রায় ২০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত, বলছে সরকারি রিপোর্ট
রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ দিনে প্রায় দ্বিগুণ বাড়ল। স্বাস্থ্য দফতরের পর্যালোচনা বৈঠকে রিপোর্ট পেশ। বর্তমানে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৮৫২। ১৫ দিন আগে সংখ্যাটা ছিল ২৩ হাজার। মাত্র ১৫ দিনে রাজ্যের প্রায় ২০ হাজার মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। সরকারি মতে, ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩, বেসরকারি মতে সংখ্যাটা ৪৩। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি এলাকাকে চিহ্নিত করা হয়েছে। তালিকা অনুযায়ী এই এলাকাগুলি হল, কলকাতার যাদবপুর, সন্তোষপুর, তিলজলা, পিকনিক গার্ডেন, পর্ণশ্রী। এছাড়াও, ডেঙ্গিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁ, গাইঘাটা, হাবড়া, ব্যারাকপুর, খড়দা ও নৈহাটি, দক্ষিণ ২৪ পরগনার ফলতা, মগরাহাট, মথুরাপুর ও ভাঙড়কে। ডেঙ্গিপ্রবণ এলাকার তালিকায় রয়েছে, হাওড়ার ডোমজুড় ও আমতা এবং হুগলির রিষড়া।
বাংলা
জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















