এক্সপ্লোর
Reporter's Stories: বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ? মথুরাপুরে আম বাগানে বিস্ফোরণে গ্রেফতার ২
মালদার মানিকচকের মথুরাপুরে আম বাগানে বোমা বিস্ফোরণ। গ্রেফতার ২। বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বিকট শব্দে চমকে ওঠেন সিংহ পাড়ার বাসিন্দারা। সেইসময় ২টি মোটর বাইকে চড়ে তাঁরা ৪ জনকে পালাতে দেখেন বলে দাবি। পরে মথুরাপুর বাস স্ট্যান্ডে ২ জনকে রক্তাক্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। জখম দুই তরুণকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত সিটু মণ্ডল ও কৃষ্ণ চৌধুরী ভুতনি থানা এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তারা মথুরাপুরে এসেছিল, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছিল। পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।
বাংলা
Agnimitra Paul on Tulu Monda' | "এটা কী মমতা-অভিষেক জানতেন না? তাঁরা সব জানতেন?" : Agnimitra Paul
Tulu Mondal News | সম্পত্তির পাহাড়ে টুলু, কোটির ডবল সেঞ্চুরি! মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলুর আরও ৩৪ কোটি টাকার হদিশ
প্রতিমন্ত্রী উমেশ রাই সম্পর্কিত তথ্য হামিমকে চালান করত এই আদিত্য সিং?
জঙ্গি-যোগে এবার তৃতীয় গ্রেফতারি! STF-এর জালে হামিম-সহযোগী রাজু
BJP-কে 'ডবল-ডেকার তোলাবাজ' বলে কটাক্ষ করলেন কুণাল | #abpananda
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















