এক্সপ্লোর
নিরাপত্তা রক্ষীর পোশাকে কসবার অফিসে ঢুকে লুঠ! দুষ্কৃতীর ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়
নিরাপত্তা রক্ষীর পোশাকে অফিসে ঢুকে লুঠ। কসবার নস্করহাট এলাকার ঘটনা। সিসি ক্যামেরায় ধরা পড়ল দুষ্কৃতীর ছবি। ঘটনাটি ঘটে শনিবার ভোররাতে। সিসিটিভি-র ফুটেজে এক ব্যক্তিকে নিরাপত্তা রক্ষীর পোশাকে পাঁচতলা বহুতলের নিচে ঘোরাফেরা করতে দেখা যায়। ওই ব্যক্তি বহুতলে ঢুকে একটি অফিসের দরজার তালা ভাঙে। ভিতরে ঢুকে লাঠি দিয়ে ড্রয়ার ভেঙে টাকাপয়সা লুঠ করে বলে অভিযোগ। সিসিটিভি-র ফুটেজ দেখে দুষ্কৃতীকে সনাক্ত করার চেষ্টা করছে নস্করহাট থানার পুলিশ।
বাংলা
"এতদিনের পুরনো নেতা, ডবল চুল পেকে গেছে...", কাকে নিশানা করলেন মহুয়া?
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















