এক্সপ্লোর
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল ও যুব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, লোহার রড, লাঠি, ইট দিয়ে মারধরের অভিযোগ
ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ যুব তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে চড়াবিদ্যা বাজারে যান ৪ নম্বর পেটুয়াখালি গ্রামে বাসিন্দা, তৃণমূল কর্মী জাহাঙ্গির শেখ। অভিযোগ, বাজারে কয়েকজন যুব তৃণমূল কর্মী তাঁকে লোহার রড, লাঠি দিয়ে মারে। ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত তৃণমূল কর্মী ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। বাসন্তী থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় রাজনৈতিক যোগ অস্বীকার করে যুব তৃণমূলের দাবি, মত্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ায় ওই তৃণমূল কর্মীকে মারধর করা হয়।
বাংলা
বারুইপুরে ২ নিহতের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE
Amit Shah - Prasenjit Chatterjee | প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী | ABP ANANDA LIVE
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















