এক্সপ্লোর

কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন, আগামী দু’দিন রাজ্যে শৈত্যপ্রবাহ

কনকনে শীতে বর্ষ বিদায়। বৃষ্টিতে বর্ষবরণ। আগামী দু’দিন রাজ্যে শৈত্যপ্রবাহ ও শীতল দিন। মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। ১ থেকে ৩ জানুয়ারি দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। এদিকে, কলকাতায় আজ এ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এর আগে, ২০ ডিসেম্বর পারদ নেমেছিল ১১ দশমিক ৬ ডিগ্রিতে। ঘন কুয়াশার সতর্কতা বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে শিলাবৃষ্টি। সিকিম ও দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৯টি জেলা ও উত্তরবঙ্গের ৪ জেলায় শীতল দিনের সতর্কতা। রাতে শৈত্যপ্রবাহ দক্ষিণের ১২ ও উত্তরের ৭ জেলায়। আজ শীতল দিনের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান ও মুর্শিদাবাদে। উত্তরের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। আজ রাতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায়। আগামীকাল শীতল দিনের পরিস্থিতি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে। ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ গোটা উত্তর ভারত। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১ দশমিক ৭ ডিগ্রিতে। উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমেছে। দিল্লি বিমানবন্দরে চারটি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। ১২০ বছরের মধ্যে রাজধানীতে দ্বিতীয়বার এতটা নিচে নেমেছে পারদ। এর আগে সবথেকে ঠান্ডা পড়েছিল ১৯০১ সালের ডিসেম্বর মাসে। এদিকে, পারদ পতনের নিরিখে গতকাল আন্টার্কটিকাকেও ছাপিয়ে গিয়েছে দ্রাস এবং কার্গিল। আন্টার্কটিকায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস, সেখানে লাদাখের দ্রাসে পারদ নামল মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রিতে। কারগিলের পারদ নামল মাইনাস ২৭ ডিগ্রিতে এবং লে মাইনাস ২০ ডিগ্রি। শীতে জবুথবু জম্মু-কাশ্মীরও। গতকাল শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ ডিগ্রি। আর পহেলগামের পারদ নামে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরাখণ্ড, হিমাচলের বহু জায়গার পারদ এখন হিমাঙ্কের নীচে। বরফে ঢেকেছে কেদারনাথ মন্দির।   
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

সেরা শিরোনাম

News Live : বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
বকেয়া DA নিয়ে শিক্ষাভবনের সামনে প্রতিবাদ
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
'মেয়েদের কেউ চাকরি দিতে চাইবে না', ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক করার আবেদনে 'না' সুপ্রিম কোর্টের
Mahakumbh girl Monalisa: বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
Donald Trump : 'আজ কী হয় দেখুন !' ইরানকে ফের হুমকি ট্রাম্পের
'আজ কী হয় দেখুন !' ইরানকে ফের হুমকি ট্রাম্পের
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget