এক্সপ্লোর
Bagbazar Fire Update: বাগবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে
বাগবাজারের বস্তিতে বিধ্বংসী আগুন। একের পর এক সিলিন্ডারে বিস্ফোরণের জেরে আগুন লাগে। বাগবাজারের ব্রিজের কাছে এই বস্তিতে বিধ্বংসী আগুন লেগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২৫টি ইঞ্জিন। এলাকায় নামানো হয়েছে RAF। হাওয়ার জন্য আগুন ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়েছে যানচলাচল। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ধোঁয়ায় ঢেকেছে গোডাউন। মায়ের বাড়ির অফিসের একাংশেও লেগেছে আগুন। আগুন নেভানোর চেষ্টা করছেন মহারাজরা। আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রা।
আরও দেখুন



















