এক্সপ্লোর
বেলেঘাটা বিস্ফোরণ: 'বিকট আওয়াজ, তারপরেই দৌড়ে পালাল ২ জন', দাবি ক্লাব সদস্যদের
সাতসকালে বেলেঘাটায় ক্লাবঘরে বিস্ফোরণ। ভাঙল দেওয়াল, উড়ল অ্যাসবেস্টসের ছাদ। সকাল সাড়ে ৬টা নাগাদ গান্ধী ভবনের ঢিল ছোড়া দূরত্বে ওই ক্লাবের তিনতলার ঘরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় অ্যাসবেস্টসের ছাদ। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কিন্তু ঘটনা নিয়ে কেউই ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। ক্লাব কর্তাদের কারও দেখা মেলেনি। ক্লাবঘরে বোমা মজুত করা ছিল কিনা, খতিয়ে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। ক্লাব সদস্যদের দাবি, করোনা আবহে দু'জন মুখে গামছা বেঁধে আসেন এবং তারপরই বিকট আওয়াজ শোনা যায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
আরও দেখুন
























