এক্সপ্লোর
মেরামতির জন্য এবার বন্ধ চিৎপুরের ক্যানাল সার্কুলার সেতুর যান চলাচল, ভোগান্তির শিকার যাত্রীরা
মেরামতির জন্য এবার বন্ধ করে দেওয়া হল চিত্পুরের ক্যানাল সার্কুলার সেতু। আজ যান চলাচল বন্ধ করে মেরামতির কাজ চলছে। ক্যানাল সার্কুলার সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে মেরামতির সুপারিশ করেন বিশেষজ্ঞরা। ২৬ ডিসেম্বর থেকে শুরু হয় মেরামতির কাজ। সিদ্ধান্ত হয় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতুর উপর যান চলাচল বন্ধ থাকবে। তবে সেতুর ভার কমানোর জন্য আজ সকাল থেকে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর ফলে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ভোগান্তির শিকার যাত্রীরা।
আরও দেখুন



















