এক্সপ্লোর
কলকাতায় কর্মরত বিএসএফের এক কনস্টেবল করোনা আক্রান্ত
কলকাতায় কর্মরত বিএসএফের এক কনস্টেবল করোনা আক্রান্ত। তিনি ভর্তি রয়েছেন একটি সরকারি হাসপাতালে। সূত্রের খবর, গত ১২ মে ওই বিএসএফ কনস্টেবলের নমুনা সংগ্রহ করা হয়। ১৬ মে পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায়, তিনি করোনা আক্রান্ত। কলকাতায় বিএসএফের ক্যান্টিনে কর্মরত ছিলেন ওই কনস্টেবল। তাঁর সংস্পর্শে আর কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর।
আরও দেখুন


















