এক্সপ্লোর
জেএনইউ কাণ্ডের সমালোচনা হলেও যাদবপুর কাণ্ড নিয়ে নীরব কেন? টুইট রাজ্যপাল ধনকড়ের
জেএনইউকাণ্ডের জেরে যাদবপুরে বিক্ষোভ নিয়ে ট্যুইট রাজ্যপালের। তিনি লিখেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা উদ্বেগের বিষয়। কোনওভাবেই তা মেনে নেওয়া যায় না। কর্তৃপক্ষের একাংশ জেএনইউকাণ্ডের তীব্র সমালোচক। ১৫ দিন আগে যাদবপুরকাণ্ডের পর তাঁরা নীরব ছিলেন। এই নীরবতা দুঃখজনক। রাজ্য ও বিশ্ববিদ্যালয়ে নিষ্ক্রিয়তার দরুণ আচার্যের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। ক্যাম্পাসে হিংসা ও বিশৃঙ্খলা নিয়ে এই বাছাবাছি কেন? বাড়িতে আগুন লাগলে, তাকেই প্রথমে গুরুত্ব দিতে হয়। আমি নিশ্চিত এ নিয়ে আত্মানুসন্ধান হবে। ট্যুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
আরও দেখুন
















