এক্সপ্লোর
সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তচাপ, হৃদস্পন্দন স্বাভাবিক, চিকিৎসকদের ভাবাচ্ছে বর্ধিত সোডিয়ামের মাত্রা
Soumitra Chatterjee Health Update: সঙ্কটজনক হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) শারীরিক অবস্থার সামান্য উন্নতি। রাতে তাঁর ভালো ঘুম হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। তাঁকে সরানো হয়েছে বাইপ্যাপ সাপোর্ট। হালকা জ্বর থাকলেও কিছুটা কমেছে ফুসফুস, মূত্রনালির সংক্রমণ, খবর হাসপাতাল সূত্রে। পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের মাত্রা নিয়ন্ত্রিত। কিন্তু বর্ধিত সোডিয়ামের মাত্রা নিয়ে চিকিৎসকরা চিন্তিত। আজ তাঁর সমস্ত রিপোর্ট পুনর্মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও দেখুন



















