Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
কলকাতা : ST থেকে SC, এমনকি OBC শংসাপত্রেও জালিয়াতি। তৃণমূলের বিরুদ্ধে বরাবর এই অভিযোগে সরব ছিল বিজেপি। আর পালাবদলের পর সেই শংসাপত্র পুর্নবিবেচনা ও যাচাই করতেই বড় পদক্ষেপ নেয় নতুন সরকার। সম্প্রতি, এই মর্মে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, ২০১১ সাল থেকে ইস্য়ু হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয় করতে হবে। সমস্ত জেলাশাসকদের এই মর্মে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, গত ১৫ বছরে কত শংসাপত্র দেওয়া হয়েছে, সেই মর্মেও একটি খতিয়ান তুলে ধরে বিজেপি সরকার। তবে এবার এই জাতিগত শংসাপত্র নিয়ে জট আরও জটিল হল বললেই চলে। দিনকয়েক আগেই রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টে দায়ের হয় জোড়া-মামলা। তাতেই ব্যাকফুটে রাজ্য সরকার। শুনানি পর্বে যাচাইয়-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট।





















