Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
ABP Ananda LIVE : ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ! তৃণমূল কর্মী হিসেবে পরিচিত আফরোজ, স্থানীয় সূত্রে দাবি। মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোটপ্রচারের গাড়িতে আফরোজ। আফরোজ সঙ্গে একাধিক তৃণমূল নেতা-কর্মীদের ছবি সোশাল মিডিয়ায়। আফরোজের ছবির তলায় লেখা রয়েছে 'মমতা বন্দ্যোপাধ্যায় মানেই উন্নয়ন', তৃণমূলের পতাকা নিয়ে চলা একটি মিছিলেও হাঁটতে দেখা যাচ্ছে আফরোজকে। ধর্মতলায় ধুন্ধুমার, গতকাল অন্ডাল থেকে গ্রেফতার আফরোজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই রাজাবাগানের আফরোজ গ্রেফতার। বিধানসভায় মুখ্যমন্ত্রীর মুখে ৫জনের নাম, সেই তালিকায় ছিল আফরোজ।
আরও খবর
কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া বার্তা রাজনাথ সিংয়ের। 'পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়েই',পাকিস্তানের উদ্দেশ্য় করে কড়া বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, কার্গিল দিবসে (Kargil Diwas) পাকিস্তানকে কড়া বার্তা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।






















