এক্সপ্লোর
অন্ডালে কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীকে গুলি
পশ্চিম বর্ধমানের অণ্ডালের সিদুলি এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, রাতে দলীয় কার্যালয় থেকে ফেরার পথে তাদের কর্মী লক্ষণ কেওটকে লক্ষ্য করে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পিঠে গুলি লাগে ওই তৃণমূল কর্মীর। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। বিজেপি ও বামেদের দাবি, কয়লা-বালি পাচার নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলি চলে। গোষ্ঠীকোন্দলের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। হামলার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
জেলার
কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
















