Flash Flood in Nepal: পুরু কাদার স্তরে ঢাকল নেপালের জাতীয় সড়ক, উদ্ধারকার্যে নামল পে লোডার
ABP Ananda LIVE : হড়পা বানের জেরে বিধ্বস্ত নেপাল, খোঁজ মিলল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ১ পর্যটকের। উদ্ধার হওয়া পর্যটকের নাম মৌসুমী গঙ্গোপাধ্যায়, তিনি দুর্গাপুর থেকে গিয়েছিলেন। গতকাল থেকে এই ৩২ জনের দলের খোঁজ মিলছিল না। জানা যাচ্ছে, এই দলটি কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশে বেরিয়েছিল। গত ২১ আগস্ট কলকাতা থেকে এই দলটি রওনা দেয়। জানা গেছে গতকাল সকালে এই দলটি অভিবাসন অফিসে ছিলেন। ঠিক সেই সময় যখন হড়পা বান নেপাল-তিব্বত সীমান্তে আছড়ে পড়ে।
তিব্বতে ভূমিকম্পে ভাঙল বাঁধ, হড়পা বানে ভাসল নেপাল। হঠাৎ করে কীভাবে এই বিপর্যয়? কয়েকদিন ধরে নেপালের পড়শি দেশ চিনে অতিভারী বৃষ্টি। তিব্বতের জলাধারগুলিতে জলের পরিমাণ বাড়ছিল। দুর্যোগের মধ্যেই তিব্বতে হঠাৎ ভূমিকম্প, হুড়মুড়িয়ে ভেঙে বাঁধ। 'তিব্বতে তুষারধসের কারণে ভূতকোশি নদীতে ভয়াবহ বন্যা' । 'ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে হিমবাহ, হুড়মুড়িয়ে নীচে নামতে থাকে বরফের স্রোত'। 'বাঁধ ভেঙে তিব্বত থেকে নেপালে প্রচুর পরিমাণ জল নেমে আসে'। নেপালে বিপর্যয় নিয়ে মত বিশেষজ্ঞদের।





















