India Corona update: দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৩ লক্ষের বেশি, ফের ৪ হাজার ছাড়াল মৃত্যু
ভারতে ভয়ঙ্কর করোনা। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চার হাজার পেরোল। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ৩ লক্ষের বেশি। স্বাস্থ্যমন্ত্রকের আজকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। দেশে মোট সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা সামান্য কমে দাঁড়াল ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭।





















