Uttarakhand flash floods: তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত চামোলি, ৩১ জনের দেহ উদ্ধার
তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ৩১ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তপোবনের একটি সুড়ঙ্গের ভিতরে দুটি গাড়ি ও একটি মাটি কাটার যন্ত্র দেখা গিয়েছে। সেগুলির ভিতরে কেউ কেউ আটকে রয়েছেন বলে আশঙ্কা। ওই সুড়ঙ্গের ভিতর আটকে পড়েছেন বেসরকারি সংস্থার এক পদাধিকারিক। এছাড়াও, ২ ইঞ্জিনিয়র ও কয়েকজন শ্রমিকও সুড়ঙ্গে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যন্ত্রের মাধ্যমে মাটি কেটে তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি, দ্রুত গতিতে চলছে আশপাশের রাস্তা পরিষ্কারের কাজ। আজ সকালে কপ্টারে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এরপর আহতদের দেখতে জোশীমঠের আইটিবিপি-র হাসপাতালেও যান তিনি।
























