এক্সপ্লোর
বিশ্বভারতীতে বিজেপি সাংসদকে ঘেরাও ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
বিশ্বভারতীতে বিজেপি সাংসদকে ঘেরাও ও পড়ুয়াদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নেতৃত্বে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। কমিটিতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের দুই সদস্য। ৮ জানুয়ারি, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনার সময় বিশ্বভারতী চত্বরে ঘেরাও হন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত। পাশাপাশি, বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষ হয়। দুটি ঘটনারই তদন্ত করবে এই কমিটি। একমাসের মধ্যে রিপোর্ট পেশের কথা।
খবর
Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
আরও দেখুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















