ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন। রবিবার বিবৃতি প্রকাশ্য করে তাঁকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা করল ইস্কন কর্তৃপক্ষ। বিবৃতিতে ইস্কন জানিয়েছে, ইস্কনের নিজস্ব কিছু নিয়মনীতি এবং মানদণ্ড রয়েছে। গত কয়েক বছর ধরে রাধারমণ দাসকে একাধিকবার সংগঠনের নির্ধারিত নীতি এবং প্রক্রিয়া অনুসরণের জন্য অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। তিনি ইস্কনের অবস্থানের পরিপন্থী হয়ে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছেন এবং নিজের এক্তিয়ারের বাইরের বিষয়ে হস্তক্ষেপ করেছেন। অন্যদিকে, অপসারণ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে ৬-৬টি কারণের কথা উল্লেখ করেছেন রাধারমণ দাস নিজে। এক্স পোস্টে রাধারমণ দাস লিখেছেন, আপাতত, ইসকনের সমস্ত দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপসারণের অন্যতম কারণগুলির মধ্যে অন্যতম হল, বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা ও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়া।

















