Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের। স্কুলে যাওয়ার পথেই শিক্ষককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। প্রথমে জখম অবস্থা সেই শিক্ষককে উদ্ধার করা গেলেও, হাসপাতালে ভর্তির কিছু সময় পড়েই মৃত্য়ু হয় তাঁর। ঘটনা ইসলামপুরের। নিহতের নাম নজরুল ইসলাম। রামগঞ্জের রাজাভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি। কিন্তু ঠিক কী কারণে এই হামলা? কারাই বা এই ঘটনার নেপথ্যে জড়িত? আপাতত সেই বিষয়টাই খতিয়ে দেখছে পুলিশ। আহত শিক্ষকের কোনও শত্রু ছিল কিনা, সাম্প্রতিক সময়ে কারও সঙ্গে কোনও রকমের ঝামেলায় তিনি জড়িয়েছিলেন কিনা, সবটাই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীর। কথা বলা হয়েছে স্কুল শিক্ষকের পরিবারের সঙ্গেও। এদিন মৃত শিক্ষকের স্ত্রী বলেন, "অচেনা ফোন নম্বর থেকে বলেছে ওনাকে গুলি করা হয়েছে। বাইক নিয়ে একাই স্কুলে যাচ্ছিলেন। সেই সময়ই গুলি চালায়। বাইক নিয়ে পড়ে যান তিনি।"






















