এক্সপ্লোর
Fire In Kolkata: পার্কস্ট্রিটের পর এবার বিবাদী বাগ, ফের বহুতলে আগুন
ফের শহরে আগুন। পার্কস্ট্রিটের পর এবার আগুন বিবাদী বাগে। আজ রাত ৯টা নাগাদ বিবাদী বাগের ইউথ ওয়েলফেয়ার বিল্ডিংয়ে আগুন লাগে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন নেভাতে উপস্থিত হয়েছে হাইড্রলিক ল্যাডার। আগুনের উৎস খোঁজার চেষ্টা করছেন দমকলকর্মীরা। আগুন নেভাতে উপস্থিত হয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা।
আরও দেখুন























