Taratala Building Shed Collapsed : জীবন-মৃত্যুর মাঝে, তারাতলায় নামল 'অন্ধকার'! চলছে উদ্ধারকাজ
কলকাতা : তারাতলায় নেমেছে অন্ধকার। একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে পড়ে তুমুল বিপত্তি। স্থানীয় সূত্রে খবর, সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। আপাতত ধ্বংসস্তূপের তলায় ঠিক কতজন আটকে পড়েছেন তা ঠাওর করা যাচ্ছে না। তবে চলছে উদ্ধার। দুপুর পর্যন্ত জীবিত অবস্থায় ১৩ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। উদ্ধারের পর আহতদের নিয়ে যাওয়া হয়েছে SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মনিটরিংয়ের রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কীভাবে ভেঙে পড়ল ওই নির্মীয়মান গুদামের ছাদ? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ঢালাইয়ের সময় ভেঙে পড়ে ওই নির্মীয়মাণ গুদামের লোহার বিম।






















