Ekushe July : একের পর এক নেতার দলত্যাগ, তাও Abhishek Banerjee-এর পাশে Mamata Banerjee
অভিষেকের পাশে মমতা
দলত্যাগের জেরে রাজ্য রাজনীতিতে একেবারে 'কোণঠাসা' কালীঘাট তৃণমূল। অভিষেকের 'দর্প চূর্ণ' করতে হাত ছেড়েছে একের পর এক নেতা। তবে এই ঝড়ের মধ্যে নিজের অবস্থানে অনড় মমতা। তিনি অভিষেকের পাশে রয়েছেন, একুশের মঞ্চ থেকে সেই বার্তা স্পষ্ট করলেন। সাফ বললেন, "অভিষেকে বিরুদ্ধে ৪০০টি মামলা রয়েছে। ওঁ তো ভয় পাচ্ছে না।"
মুখোশ খুলে দেব
মুখোশ খুলে দেব! নাম না-করে মমতার নিশানায় মুখ্যমন্ত্রী। ২১ জুলাইয়ের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তিনি। স্মরণ করালেন ক্ষমতায় থাকা তৃণমূলে তাঁর ১০ বছরের সময়কালকে। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা নয়, কেবল তৃণমূলের কোল খালি করা হচ্ছে। মুখ খুললে আপনি ১০ বছর তৃণমূলে থেকে কী করেছেন, মুখোশ খুলে দেব।"
তোপ মদন মিত্রের
সদ্যই কালীঘাট শিবিরের হাত ছেড়ে এককালের মমতা-ঘনিষ্ঠ গিয়েছেন ঋতব্রত শিবিরে। মঙ্গলবার মেয়ো রোডে আয়োজিত 'বিদ্রোহী'দের ২১শে জুলাইয়ের মঞ্চে যোগ দেন তিনি। সেখান থেকে মমতাকে নিশানা করে মদন বলেন, "আপনি হেঁটে এখানে আসুন। কেউ আপনাকে ডিম মারবে না। আমরা আমাদের গলার উত্তরীয় আপনার পায়ের কাছে রেখে দেব। আপনি সেটা পায়ে করে মারিয়ে স্টেজে উঠবেন।"
প্রতীক বাঁচাতে লড়াইয়ের বার্তা মমতার
ক্যাথিড্রাল রোডের সভাস্থল থেকে প্রতীক বাঁচাতে লড়াইয়ের বার্তা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঙ্কার তুললেন তিনি। উল্লেখ্য, দলের স্বত্ত্ব নিয়ে তৃণমূলের কালীঘাট ও বিদ্রোহী শিবিরের মধ্যে চলছে টানাপোড়েন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে গিয়ে যাবতীয় তথ্য জমা দিয়ে এসেছে ঋতব্রত শিবির। নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করেছে। পাল্টা একুশের সভা থেকে একই দাবি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এদিন তিনি বলেন, "প্রতীক কাড়লে, আমি ছাড়ব না। আমাদের প্রতীক কাড়তে পারে না। গায়ের জোরে করছে। আমি সুপ্রিম কোর্ট অবধি যাব। না হলে আমি তোমাদের সব কেড়ে নেব।"
ঋতব্রত শিবিরকে 'বালিশ' আক্রমণ অভিষেকের
নিজে বাঁচতে ঋতব্রত শিবিরে যোগদান। ক্যাথিড্রাল রোডে একুশের জুলাইয়ের সভা থেকে তৃণমূলের 'বিদ্রোহী শিবির'কে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের দাবি, "পিঠ বাঁচাতে বালিশ চাটার দলে ভিড়ছেন। এঁদের তৃণমূল বলবেন না।"

















