এক্সপ্লোর

Train cancelled: এখনও হোঁচট দক্ষিণ ভারতগামী ট্রেনে! আজও বাতিল একাধিক এক্সপ্রেস

করমণ্ডল-বিপর্যয়ের পর ৫ দিন কাটতে চললেও আজও পুরোপুরি স্বাভাবিক হয়নি দক্ষিণ ভারতগামী ট্রেন চলাচল। আজও বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল ট্রেনের তালিকায় রয়েছে, বিশাখাপত্তনম-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-শালিমার এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল ও পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস। পাশাপাশি, শালিমার-সম্বলপুর এক্সপ্রেস ঘুরপথে ঝাড়সুগুদা দিয়ে চালানো হচ্ছে।

ফের লাইনে আপ করমণ্ডল এক্সপ্রেস:
ভয়াবহ দুর্ঘটনার ৫ দিন পর আজ থেকে ছুটবে আপ করমণ্ডল এক্সপ্রেস। শালিমার থেকে দুপুর ৩টে ২০-তে ছাড়বে। বাহানগার দুর্ঘটনাস্থল পেরোনোর সময় ধীর গতিতে ট্রেন চলবে। এর পাশাপাশি, আজ চেন্নাই থেকে শালিমার পর্যন্ত একটি ওয়ান ওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল। আগামীকাল সকাল ১০টা ৪০-এ ট্রেনটি শালিমার পৌঁছবে। 

তদন্ত চালাচ্ছে সিবিআই:
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮। এখনও বহু মানুষ ওড়িশার (Odisha Train Accident) বিভিন্ন হাসপাতালে ভর্তি। মর্গে এখনও বেওয়ারিশ মৃতদেহের স্তূপ। ৮৩টি দেহ এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন ওড়িশার মুখ্যসচিব। সেন্ট্রাল ফরেন্সিক দল ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরীর নেতৃত্বে ১০ কেন্দ্রীয় দল বালেশ্বরেই রয়েছে। আজ রেল কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ফরেন্সিক দলের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে সিবিআই।

আগেই সতর্কতা?
মাস চারেক আগে, সিগন্যালিংয়ের গুরুতর ত্রুটির কথা উল্লেখ করে, চিঠি লিখেছিলেন সাউথ ওয়েস্টার্ন রেলের, প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার। তুলে ধরেছিলেন, মারাত্মক একটি ঘটনার কথা। তিনি বলেছিলেন, মহীশূর ডিভিশনে, শিবানি এবং রামাগিরি স্টেশনের মাঝে ঘটে যাওয়া একটি মারাত্মক ঘটনার কথা।  কিন্তু তার পরেও যে কোনও শিক্ষা নেওয়া হয়নি, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বালেশ্বর। 

এর পাশাপাশি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের (South Western Railway) প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার চিঠিতে আরও বলেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং অবিলম্বে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের অন্তর্গত স্টেশনগুলির সিগন্যালিং-ব্যবস্থার ত্রুটিগুলো সংশোধন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি এও বলেন, অবিলম্বে সিগন্য়াল মেনটেন্য়ান্স সিস্টেমের ওপর যথাযথভাবে নজরদারি না করা হলে এবং ত্রুটি সংশোধন না হলে, এই ধরণের ঘটনা ফের ঘটতে পারে, যার জেরে হতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা। 

ভিডিও খবর

Kolkata Airport: কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
কলকাতা-মুম্বইগামী বিমানে মিলেছিল হুমকিবার্তা, ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

সেরা শিরোনাম

HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget