এক্সপ্লোর
Narendra Modi: দুর্নীতির তদন্তে সিবিআইকে 'পূর্ণ স্বাধীনতা', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হীরক জয়ন্তীতে বার্তা মোদির
দুর্নীতির তদন্তে সিবিআইকে 'পূর্ণ স্বাধীনতা' দেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'কারও বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনও প্রয়োজন নেই। যাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন, তাঁরা খুবই ক্ষমতাবান তাঁরা বহু বছর ধরে সরকার বা সিস্টেমের অংশ হয়ে ছিলেন। অনেক রাজ্যে এখনও তাঁরা ক্ষমতায় আছেন। তাঁরাও তাঁদের দুর্নীতি লুকোতে একটা ইকোসিস্টেম তৈরি করেছেন। নিজেদের দুর্নীতিকে আড়াল করতে তাঁরা এজেন্সিকেই আক্রমণ করেন। তাঁরা আপনাদের মনোসংযোগ নষ্ট করতে চেষ্টা করবেন। কিন্তু আপনারা নিজেদের লক্ষ্যে অবিচল থাকুন। '
আরও দেখুন





















