এক্সপ্লোর
‘সমন পাইনি’, এনসিবির সামনে রকুলপ্রীতের হাজিরায় সংশয়, কাল আসতে পারেন দীপিকা
ড্রাগ তদন্তে এনসিবির সামনে রকুলপ্রীতের হাজিরায় সংশয়। ‘মুম্বই বা হায়দরাবাদ, কোথাও কোনও সমন পাইনি’, বিবৃতি দিয়ে জানালেন অভিনেত্রী। ‘বহুভাবে রকুলপ্রীতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। অভিনেত্রী উত্তর দেননি কোনও হোয়াটসঅ্যাপের। আজ না এলেও, উনি কাল আসতে পারেন। হাজিরা এড়ানো যাবে না, আসতে ওঁকে হবেই’, এনসিবি সূত্র মারফত খবর। দীপিকা পাড়ুকোনকেও ডেকে পাঠাল এনসিবি। কাল হাজিরা দিতে পারেন দীপিকা। আজ গোয়া থেকে মুম্বই ফিরতে পারেন অভিনেত্রী। সমন পাঠানো হয়েছে সারা আলি, শ্রদ্ধা কপূরকেও। শনিবার হাজিরা দিতে পারেন দুই অভিনেত্রী।
আরও দেখুন


















