এক্সপ্লোর
এক ঝলকে: শুভেন্দু অধিকারীর নামে ব্যানার উত্তরপাড়ায়, তৃণমূল ছাড়ার হুঁশিয়ারি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের, সঙ্গে অন্য খবর
মালদা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়াপর এবার হুগলি। শুভেন্দু অধিকারীর নামে এবার ব্যানার উত্তরপাড়ায়। তৃণমূল ছাড়ার হুমকি বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের। বলেন, 'রাজনীতি করতে হলে দল বদল করতে হবে। সংগঠনে রদবদল নিয়ে হুঁশিয়ারি দেন তিনি। দুএকজনের ইচ্ছায় দল চলছে।' তাঁর বক্তব্য়কে গুরত্ব দিতে নারাজ তৃণমূল। আগামীকাল নন্দীগ্রামে শুভেন্দুর সমাবেশ। ফিরহাদ হাকিম বলেন, ''নন্দীগ্রাম আমাদের আন্দোলন। মমতা ব্যানার্জির আন্দোলন। আমরা দেখব।' মাথাভাঙা এক নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের পশ্চিমখণ্ড বামুনিয়া এলাকায় এক বিজেপি আইটি সেলের নেতার ধানক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠলল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের। সঙ্গে দেখুন অন্য খবর।
আরও দেখুন



















