এক্সপ্লোর
সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শবরীমালা মামলা, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল আগের রায়
শবরীমালা মামলা ৭ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠাল সুপ্রিম কোর্ট। আজ আদালত জানায়, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগের রায় বহাল থাকবে। পুরনো রায়ে মহিলাদের শবরীমালা মন্দিরে প্রবেশে অনুমতি দেওয়া হয়। সেই রায় পুনর্বিবেচনার জন্য আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলা ওঠে। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চের রায় ঘোষণার কথা ছিল। তিন বিচারপতি সাংবিধানিক বেঞ্চে মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর পক্ষে মত দেন। সহমত হননি দুজন। এরপর মামলা সাংবিধানিক বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত হয়।
আরও দেখুন


















