এক্সপ্লোর
কার্তিক পূর্ণিমা উপলক্ষে অযোধ্যায় সরযূ পাড়ে পুণ্যার্থীর ঢল, বাড়ানো হয়েছে নিরাপত্তা
কার্তিক পূর্ণিমা উপলক্ষে অযোধ্যায় সরযূ পাড়ে পুণ্যার্থীর ঢল। স্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন কয়েক লক্ষ মানুষ। প্রতিবছর কার্তিক পূর্ণিমা উপলক্ষে সরযূ নদীতে স্নানের উদ্দেশ্যে ভিড় করেন পুণ্যার্থীরা। এবার অযোধ্যা রায়ের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে গোটা এলাকায়। কার্তিক পূর্ণিমার জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বারাণসী ও ইলাহাবাদেও আজ পুণ্যার্থীর ঢল।
আরও দেখুন



















