Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ। দুর্ঘটনায় এক ভারতীয়র মৃত্যু, গুরুতর জখম আরও ১ । মাউন্ট এভারেস্টের পথে ফুরিচি হেলিপ্যাডে নামার সময় সংঘর্ষ।
এদিকে, ফের একবার উত্তপ্ত বাংলাদেশ। এবার শ্রমিক আন্দোলনের কারণে উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশে। শ্রমিক আন্দোলনে উত্তাল ঢাকা, দফায় দফায় বিক্ষোভ।
অন্যদিকে, কাঁথিতে গরু পাচারের অভিযোগে গ্রেফতার ৬ । গতকাল কাঁথি থানা এলাকার দারুয়া গ্রামে অভিযান। কাঁথিতে গ্রেফতার ৬, উদ্ধার ২১টি গরু । নেপথ্যে আন্তঃরাজ্য গরু পাচার চক্র, অনুমান পুলিশের। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হল ৬ জনকে। পুলিশ সূত্রে খবর, আন্তঃরাজ্য গরু পাচার চক্রের সঙ্গে অভিযুক্তদের যোগ থাকতে পারে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কাঁথি থানা এলাকার দারুয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। উদ্ধার করা হয় ২১টি গরু। এই কারবারের পিছনে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখছে কাঁথি থানার পুলিশ।





















